তৃতীয় প্রান্তিকে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মুনাফা বিশ্লেষকদের দেয়া পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। প্রধানত ক্লিনিং প্রডাক্টস, পেপার তোয়ালে, অনান্য গৃহস্থালির এবং ভোগ্যপণ্যের চাহিদা ও দাম বাড়ায় আয় বেড়েছে কোম্পানিটির। খবর রয়টার্স।

প্রিমার্কেট ট্রেডিংয়ে কোম্পানির শেয়ার বেড়েছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। ইউনিলিভার ও নেসলের মতো কোম্পানির ফলাফল নির্দেশ করে কীভাবে বড় বৈশ্বিক ভোক্তাপণ্য ও খাদ্য প্রস্তুতকারক সাম্প্রতিক পরিবহন ও শ্রম ব্যয় বাড়ার কারণে মূল্যবৃদ্ধি ঘটাতে পেরেছে।

সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা কোম্পানির ব্র্যান্ড পণ্য কেনা বন্ধ করতে শুরু করে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করছেন। বিশ্বজুড়ে বহু ভোক্তা ক্রমবর্ধমান সুদহারসহ জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে চাপের মধ্যে রয়েছেন, যা পরিবারের বাজেটকে প্রভাবিত করছে।

চতুর্থ ত্রৈমাসিকে পি এন্ড জি’র সামগ্রিক ভলিউম ১ শতাংশ কমেছে। প্রাথমিকভাবে বৃহত্তর চীনে ভলিউম নিম্নমুখী ছিল। কোম্পানিটির পণ্যের গড় দাম ৭ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে তুলনামূলকভাবে কোম্পানিটি ১০ শতাংশ দাম বাড়িয়েছে এবং বিক্রয়ের পরিমাণ ৩ শতাংশ কমে গেছে। ২০২৪ অর্থবছরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের শেয়ারপ্রতি ৬-৯ শতাংশ লাভের পূর্বাভাস দেয়া হয়েছে, যা প্রতি শেয়ারে ৬ টাকা ২৫ সেন্ট থেকে ৬ টাকা ৪৩ সেন্টের সমান।

বিনিয়োগকারীরা উৎকণ্ঠায় রয়েছেন, যদি মূল্যস্ফীতি আরো দীর্ঘ হয়, তাহলে কোম্পানির পণ্যের ওপর চাপ পড়বে। এরই মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভোক্তারা উচ্চ ব্যয়ের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধির কারণে তাদের আবাসন খাতে ব্যয় বেড়ে গেছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের বিক্রি গত বছরের চতুর্থ প্রান্তিকে বেড়েছিল ৫ শতাংশ।