এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার, গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় আরো গতিশীলতা আনা সম্ভব হবে। পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম উৎসাহিত করতে ব্যাংকের কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া হবে।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার শুধু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে না; বরং নতুন বিনিয়োগ সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক ভূমিকা রাখে।’ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ক্যাম্পেইন সফল হবে এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মো. আমিনুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মো. মঞ্জুরুল আলম, প্রকৌশলী মো. হাবীব উল্লাহ্, মোহাম্মদ আব্দুল মোবিন, কামাল হোসেন, মো. তৌহিদুজ্জামান ফুয়াদ ও মো. আবদুল ওয়াদুদ এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানসহ শীর্ষ নির্বাহীরা।










