দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)। এ কর্মসূচিতে আইএফআইসি ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের জিএম (প্রশাসন) কমান্ডার এটিএম রেজাউল হাসান এবং জিএম (অর্থ) কমান্ডার মো. সাব্বির রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।