সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫০ দশমিক ৬১ শতাংশ কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৮ পয়সায়। এদিকে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় এ বছরের ৩০ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে। এজিএমের স্থান ও সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
এর আগে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কুইন সাউথ টেক্সটাইল মিলসের পর্ষদ।










