এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলায় ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। পাশাপাশি আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এনসিসি ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলমের সভাপতিত্বে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাব, রায়পুরা ও মনোহরদী উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলম ও ভিপি এবং সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান মো. গালিব আসাদউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
নরসিংদীর মনোহরদীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলায় ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। পাশাপাশি আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এনসিসি ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলমের সভাপতিত্বে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাব, রায়পুরা ও










