কিমচি রফতানি দ্বিগুণ করার টার্গেট নিয়েছে দক্ষিণ কুরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়। ২০২৭ সালের মধ্যে ৩০ কোটি মার্কিন ডলার মূল্যের কিমচি রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। দেশজ কিমচি শিল্পের সম্প্রসারণে ২০২৩-২৭ মেয়াদে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি পাঁচ বছর অন্তর স্থানীয়দের কিমচি শিল্পে উদ্বুদ্ধ করতে নতুন লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। গত বছর দেশটি ১৪ কোটি ১০ লাখ ডলার মূল্যের কিমচি রফতানি করেছে। কিমচি এক ধরনের গাঁজানো সবজি (ফার্মেন্টেড ভেজিটেবল)। সাইড ডিশ বা মূল খাবারের সঙ্গে মুখরোচক সালাদ হিসেবে সমাদৃত। লবণ ও ঝাল মেশানো কিমচি কখনো কখনো মূল খাদ্য হিসেবেও পরিবেশিত হয়। দ্য কোরিয়া হেরাল্ড
কিমচি রফতানি দ্বিগুণ করতে চায় দক্ষিণ কোরিয়া
কিমচি রফতানি দ্বিগুণ করার টার্গেট নিয়েছে দক্ষিণ কুরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়।










