পণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ধারাবাহিকতায় আবারো সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। তবে এবার সুদহার বৃদ্ধির মাত্রা ছিল কম। দশমিক ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে ৪ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১০ মাসের মধ্যে এবারই এত স্বল্পমাত্রায় সুদের হার বাড়ানো হয়েছে।