বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণ সেবাপ্রত্যাশী বিভিন্ন টার্গেট গ্রুপের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জেডএম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ এবং বিএইচবিএফসির ডিএমডি মো. নূর আলম সরদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেবাপ্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসির মতবিনিময় সভা
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণ সেবাপ্রত্যাশী বিভিন্ন টার্গেট গ্রুপের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।










