যন্ত্রাংশ সংকটের কারণে যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্যান্টন কারখানায় উৎপাদন কমানোর পরিকল্পনা করছে নিশান। টাইটান ও ফ্রন্টিয়ার পিকআপ ট্রাকের পাশাপাশি আলটিমা সেডানের উৎপাদন কমানো হবে বলে জানিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ডিসেম্বরেও সংস্থাটির উৎপাদন বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিলারদের কাছে একটি মোমোতে সংস্থাটি জানিয়েছে, চলমান চিপ ঘাটতি সম্পর্কিত সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের কারণে উৎপাদন কমানোর মতো পদক্ষেপ নেয়া হচ্ছে। রয়টার্স