আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। শুক্রবার (৮ মার্চ) রুহুল কুদ্দুস অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার ও জিআরআইর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার।

অনুষ্ঠানে ‘Invest in Women: Accelerate Progress’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ. কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার আখতার সানজিদা কাসেম।

আইসিএমএবির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জোহরা আক্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবির সহসভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ও মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন পাটোয়ারী প্রমুখ। বিজ্ঞপ্তি