তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সঙ্গে গোল্ডেন হারভেস্ট লজিস্টিক লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারি ভ্যান ভাড়াসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি লাভেলো আইসক্রিম পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) কাউছার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাজ্জাদ হুসাইন, সিএসও মুহাম্মাদ রাজীব হাসান, হেড অব এইচআর বি এম রাব্বানী এবং হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ মুনিরুজ্জামান। অন্যদিকে নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কাজুহিরু কোবায়াকাওয়া (এমডি)। এ সময় উপস্থিত ছিলেন নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কসুকি ইউসিডা (সুপারভাইজার), আবু রায়হান (ডেপুটি ম্যানেজার, লজিস্টিক) ও মুনির হোসাইন (লজিস্টিক ডিপার্টমেন্ট)।-বিজ্ঞপ্তি
লাভেলো আইসক্রিমের সঙ্গে নিপ্পন এক্সপ্রেসের চুক্তি স্বাক্ষর
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সঙ্গে গোল্ডেন হারভেস্ট লজিস্টিক লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারি ভ্যান ভাড়াসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।










