আজিজ পাইপস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির সভা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ৩১ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ডিএসইতে গতকাল কোম্পানিটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৮০ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৩ পয়সা। লোকসানের রেশ কাটাতে না পারায় পূর্বের বছরের মতো ২০২১-২২ হিসাব বছরেও লভ্যাংশ দেয়নি আজিজ পাইপস।










