চলতি সপ্তাহে দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করবে বিশ্বের অন্যতম ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস। প্রতিবেদন নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা। তবে স্ট্রিটঅ্যাকাউন্টের পূর্বাভাস, ম্যাকডোনাল্ডস হয়তো আগের মতো ৯ দশমিক ২ শতাংশ বিক্রির বৃদ্ধির কথা জানাবে। দ্বিতীয় প্রান্তিকের শেষ দিকে গ্রিমেস বার্থডে মিলের মাধ্যমে বিক্রি বৃদ্ধির বিষয়ে জানাতে পারে চেইন শপটি। মিল কম্বোতে পারপল মিল্কশেক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে ফুড চেইনটির নির্বাহীরা আরো রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিষয়ে জানিয়েছেন। প্রথম প্রান্তিকে সিইও ক্রিস কেম্পজিনস্কি জানান, খাবারের দাম বাড়ায় অনেক গ্রাহকই পিছিয়ে গেছেন। সিএনবিসি