চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৩০টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। এ সময়ে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস যেখানে সরবরাহ করেছে ১২৭টি উড়োজাহাজ। গত বছরের একই প্রান্তিকের ৯৫টির তুলনায় ২৭ শতাংশ বেশি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। চলতি বছরের মার্চেই ৬৪টি উড়োজাহাজ গ্রাহকদের হাতে তুলে দিয়েছে তারা। ২০২২ সালের একই মাসে যেখানে সরবরাহ হয়েছিল ৪১টি। রয়টার্স