শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৭৮তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফতি শাহেদ রহমানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, মু. ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার মো. আরিফুর রহমান ও এম কামালউদ্দিন চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও এমএম সাইফুল ইসলাম প্রমুখ।