রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত কমিটির নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। কমিটির সভাপতি মো. রিপন মৃধা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনসহ কমিটির অন্য নেতারা।