এ সময় প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম ও উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় গ্রাহকদের কাছ থেকে গ্যাস বিল সংগ্রহ করবে ব্যাংকটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (হিসাব) মো. মহিউদ্দিন মোল্লা এবং উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন পাশা খান; মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও মোছা. রীনা সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।—বিজ্ঞপ্তি