বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী (৭-৮ আগস্ট) সিকিউরিটিজ আইন বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন বিএসইসির এসআরআই বিভাগের পরিচালক মো. মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক আলি আহসান। কর্মসূচিতে সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ক্লিয়ারিং, সেটলমেন্ট ও লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম, সার্ভিল্যান্স ও মার্কেট অপারেশনস বিভাগের প্রধান মো. নাহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি