আগের সপ্তাহের তুলনায় ভিয়েতনামে অভ্যন্তরীণ পর্যায়ে ব্যবহৃত কফির দাম সামান্য পরিবর্তিত হয়েছে। সেই সঙ্গে অক্টোবরে নতুন ফসল সংগ্রহের আগ পর্যন্ত লেনদেন স্থবির থাকবে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী এলাকার কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি বিন ৬৫-৬৬ হাজার ডং দরে বিক্রি করেছে, যা গত সপ্তাহের ৬৪-৬৬ হাজার ডং থেকে কিছুটা বেশি।
কফি বেল্টের এক ব্যবসায়ী বলেন, ‘স্টকও ফুরিয়ে যাচ্ছে। আমরা ফসলের মৌসুমের শেষ মাসে রয়েছি, তাই ব্যবসা এখন বন্ধ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে বাজারে কফি আসতে পারে। যদিও পরিস্থিতি এখনো স্বাভাবিক ও আবহাওয়া অনুকূলে রয়েছে। কিন্তু সামনে ঝড়ের মৌসুম, তাই কোনো কিছুর পূর্বাভাস দেয়া যাচ্ছে না।’
বন্ধ হওয়ার আগ পর্যন্ত নভেম্বরের জন্য রোবাস্তা কফির সরবরাহ মূল্য ৩ ডলার কমে ২ হাজার ৪৫৬ এবং জানুয়ারির চুক্তি ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ ডলারে দাঁড়িয়েছে। ভিয়েতনামের ব্যবসায়ীরা জানুয়ারি চুক্তিতে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড-২ রোবাস্তা কফির দাম টনপ্রতি ৩০-৭০ ডলার পর্যন্ত অফার করেছেন। এদিকে ইন্দোনেশিয়ান সুমাত্রা রোবাস্তা কফি বিন চলতি সপ্তাহে নভেম্বরের চুক্তিতে ৫০০ ডলার প্রিমিয়ামে অফার করা হয়েছিল, যা এক সপ্তাহ আগের তুলনায় অপরিবর্তিত।










