পরে কোম্পানির নামে মামলা করেন ডেভিড ও ইনা স্টেইনার নামের ওই দম্পতি। মামলাটি নিষ্পত্তিতে ৫ কোটি ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে মার্কিন ইকমার্স প্রতিষ্ঠানটি।

যৌথ বিবৃতিতে ডেভিড ও ইনা স্টেইনার গত মঙ্গলবার সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। ‘ইকমার্সবাইটস’ নামে নিজেদের ওয়েবসাইটে তারা নিয়মিত ইবের বিভিন্ন নীতি ও ব্যবসায়ী হয়রানির সমালোচনা করতেন।

প্রতিবেদন বন্ধের উদ্দেশ্যে ২০১৯ সালে ইবের কয়েকজন কর্মকর্তা ওই দম্পতির বিরুদ্ধে অভিযান শুরু করেন। এরপর এক্সে হুমকি দেয়ার পাশাপাশি দম্পতির গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসাতে বাড়িতে লোক পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। খবর ও ছবি বিবিসি