ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্সের সঙ্গে ডেবিট কার্ড পরিষেবা প্রদান চুক্তি বাতিল করেছে ভিসা। সম্প্রতি ভিসার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এফটিএক্সে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা দুঃখজনক এবং আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত আমরা এফটিএক্সের সঙ্গে ডেবিট কার্ড কর্মসূচি বাতিল করছি।