চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এম রাজ্জাক সিআইপি। গতকাল বিকালে চুয়াডাঙ্গা শহরে ও ওমেকা চাইল্ড হোম পুরাতন বাসস্ট্যান্ড আলমডাঙ্গায় পৃথক আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের শত শত অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এম এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মানুষের পাশে সবসময় আছি। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রফেসর শাহীন, বাবু, মুস্তাক, সবুজ, আবু, জীবন, চান্দু, তাজু, নুর আলম তরফদার, আলীহিম প্রমুখ।- বিজ্ঞপ্তি










