স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সম্প্রতি বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিম ও বিপিডিবির জিএম (কমার্শিয়াল অপারেশন) মো. মফিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বিপিডিবির পরিচালক মৃগাঙ্ক মোহন পাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহেল হোসেন সিরাজী, বাংলালিংকের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস (এন্টারপ্রাইজ বিজনেস) এসএম শামসুর রহমান, করপোরেট একাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ বিজনেস) সোয়াদ আজাদ ও শাহ মোহাম্মদ বদিউর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।