ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা তিন সপ্তাহের মতো
বেড়েছে। গত ১২ মে শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৫৩ কোটি
ডলার। ২০২২ সালের জুনের পর যা সর্বোচ্চ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক
অব ইন্ডিয়ার (আরবিআই) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
আরবিআই বলছে, ১২ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক
মুদ্রার রিজার্ভ পূর্ববর্তী সপ্তাহ থেকে ৩৫৫ কোটি ডলার বেড়েছে। আগের দুসপ্তাহে রিজার্ভ
বেড়েছে ১ হাজার ১৭০ কোটি ডলার।
সব মিলিয়ে গত সপ্তাহে ভারতের রিজার্ভ প্রায় ৬০ হাজার কোটি
ডলার ছুঁই ছুঁই। গত এক বছরের মধ্যে সর্বোচ্চে রয়েছে দেশটির বৈদেশিক মুদ্রার
রিজার্ভ।










