গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির ৪০ শিক্ষক ও ৮ শিক্ষার্থী পেয়েছেন"রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৩"। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।