এক্সিম ব্যাংকের সঙ্গে করপোরেট চুক্তি সই করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেরে এমমডি ও সিইও মো. আপেল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের এএমডি মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম হোসেন খান, পরিচালক জহুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।