চলতি মাসে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে। মাসের প্রথম ২০ দিনে দেশটির পাম অয়েল রফতানি গত মাসের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। অক্টোবরের প্রথম ২০ দিনে রফতানি কমে গিয়েছিল প্রায় ১৪ শতাংশ।
এমসপ্যাকস এগ্রি মালয়েশিয়া এক প্রতিবেদনে জানায়, ১-২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া ১০ লাখ ৬৬ হাজার ৮৯৯ টন পাম অয়েল রফতানি করে। গত মাসের একই সময় রফতানি হয়েছিল ৯ লাখ ৭৮ হাজার ৯১৭ টন।
প্রতিষ্ঠানটি জানায়, এ সময় সব মিলিয়ে ৩ লাখ ৮৪ হাজার ৪৪৪ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি করা হয়। গত মাসের একই সময় রফতানি করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার টন। একই সময় পরিশোধিত, তুলনামূলক হালকা ও সুগন্ধযুক্ত (আরবিডি) পাম অয়েল রফতানি হয়েছে ৪২ হাজার ৩০০ টন। গত মাসের প্রথম ২০ দিনে রফতানি হয়েছিল ৬২ হাজার ৪১০ টন। এদিকে আরবিডি পাম অলিন রফতানি হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৫০ টন।










