পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা-২০২৪ এবং ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। কোম্পানির এএমডি বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।—বিজ্ঞপ্তি