গ্লোবাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় চলতি বছরে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং শাখা ও উপশাখার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।