ঈদের আনন্দ সবাই ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই মূল সার্থকতা, এমন মন্তব্য করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান। গতকাল সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদার গ্রামে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণকালে এ কথা বলেন। উপজেলার প্রায় ২৫ গ্রামের মানুষেরা এ ঈদসামগ্রী ও নগদ অর্থ পায়। এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, ৭ নং জিরি ইউনিয়নের মেম্বার মো. হাশেম চৌধুরী, ৬ নং কুসুমপুরা ইউনিয়নের মেম্বার শওকত আকবর প্রমুখ।
চট্টগ্রামে ঈদসামগ্রী বিতরণ করলেন কেডিএসের চেয়ারম্যান
ঈদের আনন্দ সবাই ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই মূল সার্থকতা, এমন মন্তব্য করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর










