উত্তর চীনে গত মঙ্গলবার আকরিক লোহা টনপ্রতি বিক্রি হয়েছে ১৯৩ দশমিক ৫৮ ডলারে, যা গত শুক্রবারের চেয়ে বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। ফাস্টমার্কেটস এমবির বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। অন্যদিকে ব্রাজিলে আকরিক লোহা বিক্রি হয়েছে টনপ্রতি ২২৬ দশমিক ৯০ ডলারে, যা রেকর্ড সর্বোচ্চ। খবর রয়টার্স।

জিনরুই ক্যাপিটালের বিশ্লেষক ঝু গুইকিয়ু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সরবরাহে কাঠামোগত সংকটের কারণে মাঝারি ও উচ্চমানের আকরিক লোহার স্বল্পতা দেখা দেয়ায় এর দাম বেড়েছে। এমনকি নিম্নমানের সুপার স্পেশাল ফাইনসও বিক্রি হয়েছে টনপ্রতি ১ হাজার ২০০ ইউয়ানে।

কারখানা কার্যক্রম চাঙ্গা এবং শক্তিশালী চাহিদার কারণে ভবিষ্যৎ সরবরাহ বাজারে চীনা ইস্পাতের দাম বেড়েছে। সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশ কর্তৃপক্ষ স্থানীয় ইস্পাত উৎপাদক কারখানাগুলোকে জানিয়েছে, তারা যেন ২০২০ সালের অপরিশোধিত ইস্পাত উৎপাদনের উপাত্ত শেয়ার করে। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে নাকি পূরণ হয়নি এটা নিশ্চিত করে।

হেবেই প্রদেশে চীনের আরেকটি প্রধান ইস্পাত উৎপাদক শহর হানদানে কর্তৃপক্ষ এ নোটিস জারি করেছে, তারা যেন দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন নিয়ন্ত্রণ নীতিমালা গ্রহণ করে।