ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ২৪১টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন সাদিয়া রাইয়ান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। এ সময় পরিচালক সায়েম আহমেদ, নমিনি পরিচালক আবেদুর রশিদ খান এবং স্বতন্ত্র পরিচালক একরামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।