ঢাকা জেলার পাঁচটি উপজেলার ২০০ কৃষি উদ্যোক্তার জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি আনোয়ার ফারুক। ইউসিবির এএমডি এটিএম তাহমিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষের উপস্থাপক এবং কৃষি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক ও ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আফিয়া আক্তার।
কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল ইউসিবি
ঢাকা জেলার পাঁচটি উপজেলার ২০০ কৃষি উদ্যোক্তার জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।










