ইতালির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এসএসিইর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সৌদি আরবের এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক। দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়াতে এ চুক্তি সই হয়। এর মাধ্যমে ইতালির বাজারে সৌদি আরবের পণ্যের উপস্থিতি আরো জোরদারের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৯০ বছর পূর্তির এক মাসের মাথায় এ গুরুত্বপূর্ণ চুক্তি সই হলো। দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ হিসাব করলে ২০২১ সালে এর আকার ছিল ৮৬০ কোটি ডলার। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরব হলো ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
সাদ বিন আব্দুল আজিজ বলেন, ‘এ চুক্তির মাধ্যমে সৌদি আরবের তেলবহির্ভূত খাতকে বৈচিত্র্যময় করার পথে আরো এক ধাপ এগিয়ে গেল এক্সিম ব্যাংক। সৌদি আরবের ভিশন ২০৩০কে সামনে রেখে এটি এক্সিম ব্যাংকের বিশেষ উদ্যোগ।’










