রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য সালাউদ্দিন আলমগীর, মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, এ মান্নান খান, মো. মাহবুবুর রহমান ও আরিফা কবির এবং স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।










