বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে দুদিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কেএম আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানরা এবং সব শাখার ব্যবস্থাপকরা। —বিজ্ঞপ্তি