ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান; নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম; পরিচালক মাস্টার আবুল কাশেম, ড. মোস্তাফিজুর রহমান, একেএম বদিউল আলম ও মোহাম্মদ জামাল উল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব ও নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। পাশাপাশি সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।










