দেশের বাজারে বিশ্বের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ স্মার্ট এসি এনেছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।

এ সময় ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) সেন্টারের প্রধান আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিবিও মো. তানভীর রহমান বলেন, ‘নতুন মডেলের এসিতে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল ও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’

রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটনের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার ও এআই ডক্টরের মতো প্রযুক্তি পেটেন্ট সনদ অর্জন করেছে। এর ফলে এসব প্রযুক্তি বাণিজ্যিকভাবে এককভাবে ব্যবহারের স্বীকৃতি পেয়েছে ওয়ালটন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো. জুয়েল রানা জানান, সোলার হাইব্রিড ফিচারের মাধ্যমে এসি দিনের বেলায় সোলার পাওয়ারে চলবে এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক লাইনের সহায়তা নেবে। —বিজ্ঞপ্তি