লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি হেড অফিস এবং সব শাখায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। এ উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার সিলেট শাখায় প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। —বিজ্ঞপ্তি