মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘‌ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম)’ তাদের মূল পলিসি রেট ৩ শতাংশে স্থির রাখবে। মূল্যস্ফীতি কমে আসার প্রবণতার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির মূল্যস্ফীতি জুলাইয়ে ২ শতাংশ ছিল, যা দুই বছরের সর্বনিম্ন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, এটি আরো কমবে। সর্বশেষ ব্যাংকটি সুদহার ১ দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে। রয়টার্স