চট্টগ্রাম অঞ্চলের ২০২৪ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক প্রীতি সম্মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল।
চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিল সোশ্যাল ইসলামী ব্যাংক
চট্টগ্রাম অঞ্চলের ২০২৪ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।










