শ্রেষ্ঠ উদ্ভাবন এবং প্রযুক্তি ক্যাটাগরিতে তৃতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল বিকাশ। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এইচএসবিসি কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিং জেরার্ড কেভিন হগি প্রমুখ।