আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) করপোরেট শাখাগুলোর ব্যবস্থাপক এবং জোনপ্রধানদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ডিএমডি শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।