মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। এখন ব্যাংকটি মিডল্যান্ড ব্যাংক পিএলসি নামে পরিচিত হবে। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের প্রথম বিশেষ সাধারণ সভায় নাম পরিবর্তন করে পিএলসি যোগ করার এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে মিডল্যান্ড ব্যাংক পিএলসি করা হয়েছে।—বিজ্ঞপ্তি