চট্টগ্রামে শেষ হয়েছে নবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট। গতকাল ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টে ১৯৬ প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডার (জিওসি) মেজর জেনারেল শাহেনুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআরএমের বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, পরিচালক (করপোরেট) শামসুল হক, সিইও মেহেরুল করিম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, উপ-মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান।