কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই ২০৩০ সালের মধ্যে ২৭ হাজার ৮০০ কোটি ডলার খরচের কথা জানিয়েছে। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চ্যাটজিপিটির উদ্ভাবক এ প্রতিষ্ঠান নিজেদের কম্পিউটিং ক্ষমতা ও অবকাঠামো বাড়াতে এ অর্থ ব্যয় করবে। ২০৩০ সাল নাগাদ অবকাঠামো খাতে প্রতিষ্ঠানটির মোট ব্যয় দাঁড়াতে পারে ৮৫ হাজার ৬০০ কোটি ডলারে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আয় ১০ গুণ বেড়ে বার্ষিক ৩৫ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। তবে অতিরিক্ত ব্যয়ের কারণে ২০২৮ সালের মধ্যেই প্রতিষ্ঠানটির নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে। তাই মূলধন সংগ্রহের জন্য নতুন করে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে সুরক্ষাজনিত কারণে এ বছর শেয়ারবাজারে নিবন্ধিত হওয়ার পরিকল্পনা স্থগিত করেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। খবর রয়টার্স