একই সঙ্গে বাংলা কিউআরের ব্যবহার সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বাড়াতে গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর এ কথা বলেন। এআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান। এ সময় ‘বাংলা কিউআর ও ডিজিটাল দানবক্স অ্যাকোয়ারিং এক্সিলেন্স ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন এবং বাংলা কিউআরের প্রচারণা সামগ্রী উন্মোচন করেন অতিথিরা। এর আগে এআইবির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মো. আমিনুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব জিএসডি প্রকৌশলী মো. হাবীব উল্লাহ্।