চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৮৮ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫ টাকা ৫১ পয়সা। 

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক শূন্য ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত সোমবার মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সায় ওঠানামা করেছে।