বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ‘‌সিম্পাইসা’ দেশের ফিনটেক খাতে এ বিনিয়োগ করছে।

গতকাল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ বিনিয়োগের ঘোষণা দেন সিম্পাইসার গ্লোবাল সিইও ইয়াসির পাশা। এ সময় তিনি বলেন, ‘আমারপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য পেমেন্ট সমাধান আরো উন্নত করা সম্ভব হবে।’

আমারপেকে অধিগ্রহণ ও একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই সিম্পাইসা ১০ লাখ ডলারের এ বিনিয়োগ করেছে বলে জানা গেছে। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিম্পাইসার বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার ও আমারপের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজানা ফরিদসহ ডিজিটাল পেমেন্ট, ব্যাংক ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা।