আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৪-এর অষ্টম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা ক্রিস্টোফার হাওয়ার্ড, জেসাপ বাংলাদেশের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর জাতীয় প্রশাসক ওয়াসিক মুহাম্মদ ইসতিয়াক এজাজ ও জেসাপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর এবং আইএলএসএ সমন্বয়কারী নুরান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এআইইউবিতে ল মুট কোর্ট প্রতিযোগিতার কোয়ালিফাইংয়ের উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৪-এর অষ্টম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।










